কালকিনিতে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- Update Time : ১২:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ২০৭ Time View

মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশিমপুর বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাশিমপুর সিনিয়র একাদশ ও কাশিমপুর জুনিয়র একাদশ দুটি দল অংশগ্রহণ করে।
স্থানীয় যুব সমাজের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত নেতা ও কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক এম হাসান জামান খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কালকিনির স্নানঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস এম শাহ আলম,কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন,স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ।
খেলায় কাশিমপুর সিনিয়র একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


























