সৈয়দপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৮৯ Time View

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদশে জামায়াতে ইসলামীর উপজেলা ও শহর শাখার দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮ টা থেেক ১০ টা র্পযন্ত পৌর কমিনিউটি সেন্টারে হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরচিালক মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। বক্তারা সকল দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এবং ন্যায় ও ইনসাফ এর পক্ষে থাকার কথা বলেন


























