০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৭:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৭ Time View

আজ ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন  হয়েছে বলে জানা গেছে । এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই  নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার  ৫০.৪২ %। তার মধ্যে  দীপেন  দেওয়ান ( ধানের শীষ প্রতীক ) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা ( কোদাল) পেয়েছেন ৮৭, পহেল  চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার( ট্রাক) পেয়েছেন ২৮,  মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে  ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।

আর হ্যাঁ’র পক্ষে  ভোট দিয়েছেন  ১৯৮৯ টি , না এর পক্ষে ভোট দিয়েছেন  ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং  অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং 

Update Time : ০৭:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬