০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ সাতকানিয়া-লোহাগাড়ার লক্ষ্যে নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৭:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৩ Time View

নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্বাচন-পরবর্তী সময়ে সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ ১৪ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮:৩০ মিনিট এর সময়ে, উপজেলার মাশাবি রেষ্টুরেন্টের একটি কক্ষে, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আন্তরিকতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন ও ভালোবাসা পেয়ে তিনি কৃতজ্ঞ ও অনুপ্রাণিত। এই সমর্থনের প্রতিদান দিতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং দলমত নির্বিশেষে সবার এমপি হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

শাহজাহান চৌধুরী আরও জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো বিভেদ ভুলে গিয়ে এখন সময় ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার। শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলকে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত এমপির এই কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সাতকানিয়া-লোহাগাড়ায় উন্নয়ন ও শান্তির ধারা আরও বেগবান হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঐক্যবদ্ধ সাতকানিয়া-লোহাগাড়ার লক্ষ্যে নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী

Update Time : ০৭:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬