০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরের আটুলিয়ায় জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান, ড. মনিরুজ্জামানের হাতে নতুন নেতাকর্মীদের ফুল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • Update Time : ০৮:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৬৭ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের এক বিশাল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী “নারী-পুরুষ” বিএনপির সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের হাত ধরে বিএনপিতে যোগ দেন।

আটুলিয়া ইউনিয়নে আয়োজিত এই যোগদান সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কালাম মোড়ল।

শ্যামনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মিঠু, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী এবং সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পির নেতৃত্বে ইউনিয়নটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভায় যোগ দেন।

মিছিলগুলোর কারণে সভাস্থলে এক জনস্রোতের সৃষ্টি হয়। উক্ত সভায় ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পির নেতৃত্বাধীন মিছিলের বিশাল জনস্রোত সর্বমহলে প্রশংসিত হয়েছে। সভায় নতুন যোগদানকারী নেতাকর্মীরা এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান নতুন নেতাকর্মীদের দলে স্বাগত জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সভায় সাতক্ষীরা জেলা বিএনপি এবং শ্যামনগর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরের আটুলিয়ায় জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান, ড. মনিরুজ্জামানের হাতে নতুন নেতাকর্মীদের ফুল

Update Time : ০৮:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬