০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ঘটনাস্থলেই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ১০:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৭ Time View

নীলফামারীর জলঢাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—পলাশ (১৯) ও তাঁর স্ত্রী মনি রানী (১৯)।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বরের ছেলে। তাঁর স্ত্রী মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী একটি মোটরসাইকেলে করে ডোমার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁরা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই পলাশ ও মনি রানীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ঘটনাস্থলেই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

Update Time : ১০:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬