০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর র‍্যালি ও জনসংযোগ 

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : ০৫:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৩২৮ Time View

বদলগাছী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বদলগাছী-মহাদেবপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জনাব মাহফুজ আলম।

প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বেড়ায়। র‍্যালিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে জনাব মাহফুজ আলম বিভিন্ন স্থানে পথসভা করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আমি কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো।”

এ কর্মসূচিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতার এক দৃশ্যমান বহিঃপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বদলগাছীতে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর র‍্যালি ও জনসংযোগ 

Update Time : ০৫:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫