০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
  • Update Time : ০২:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৫৩১ Time View

নওগাঁ জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দলটির কেন্দ্রীয় ফেসবুক পেইজে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে জেলা পর্যায়ের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমি। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার তারিকুল ইসলাম (দীপু), মো. রাফি রেজওয়ান এবং কাজী লুলুল মাখমিন শিল্পী। এই কমিটি অনুমোদন দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম—তাদের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন প্রকাশ করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁ জেলা সমন্বয় কমিটি আগামী তিন মাস বা পরবর্তী আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দেওয়ান মাহবুব আল হাসান (সোহাগ), ইমরুল আখিয়ার পরাগ, মো. তৌফিকুল ইসলাম তপু, মো. মঞ্জুরুল হাসান রনি, মো. আমিনুল হক, ওমর ফারুক আরফিন, আসাদুজ্জামান, আমিনুল ইসলাম লিপু, রিচার্ড নিকোলাস বাড়ৈ, মো. খায়রুজ্জামান প্রভাত, মো. সাব্বির আহম্মেদ, সুজন কুমার, মাসুমা বেগম, মোছা. জেসমিন সুলতানা, মোহসিনা আক্তার, মো. শাহরিয়ার জামান (সম্পদ), মো. ওয়াশিম রশিদ, মো. রাকিব হোসেন শুভ, মো. আব্দুল হামিদ, জান্নাতারা রুমী, আহমেদ আলী, মো. ইমরুল কায়েস আল সাবা, গোলাম রাব্বানী, মো. গোলাম মোস্তফা, মো. আব্দুস সামাদ, মো. মোক্তার হোসেন, মো. শাজাহান আলী, মো. আব্দুর রহমান, মো. নূর আলম, ইসমাইল হোসেন এবং মো. বদরুজ্জামান বিশাল।

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং জাতীয় পর্যায়ে দলের কার্যক্রমে নওগাঁর নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের জন্য সুসংগঠিত জেলা কমিটি অত্যন্ত জরুরি। এই কমিটি স্থানীয় পর্যায়ে গণসংযোগ, সদস্য সংগ্রহ, জনসম্পৃক্ততা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

Update Time : ০২:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫