০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ওসি আনিছুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • Update Time : ০৬:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ২৪৪ Time View

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

শনিবার বেলা ১১ ঘটিকায় থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ওসি আনিছুর রহমান সাংবাদিকদের সঙ্গে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলার সার্বিক পরিস্থিতি, নাগরিক ভোগান্তি, উন্নয়ন কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা সাংবাদিক-পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওসি আনিছুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সাংবাদিকদের সহযোগিতা খুবই প্রয়োজন। আপনাদের দেওয়া তথ্য পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করে।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বদলগাছীতে ওসি আনিছুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন

Update Time : ০৬:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫