০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সে সানুমং
সুজন কুমার তঞ্চঙ্গ্যা
- Update Time : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১৮৫ Time View

দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা সাধারণ পরিবারের শিক্ষার্থী সানুমং এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। সেশন- ২০২৪-২০২৫ এ চান্স পাওয়া সাবজেক্ট/ বিভাগের এর নাম ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স। যা অপরাধ বিজ্ঞান ও পুলিশ বিজ্ঞান নামেও পরিচিত।
তার সাথে কথা হলে জানা যায়, সাধারণ পরিবারে বেড়ে উঠা মং বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য অনেক ইচ্ছা। ২০২৪ সালে ভর্তি পরীক্ষা ব্যর্থ হলে পরে আরো বেশি পড়ালেখা চালিয়ে ২য় বারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং চান্স পেয়ে থাকে। সে এসএসসিতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং এইচএসসিতে রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী। পুরো নাম – সানুমং মার্মা, পিতা-সাথোয়াই মার্মা, মাতা- মাচিং মার্মা,গ্রাম – ধুপ্যাচর বিলাইছড়ি উপজেলা। তার এ সাফল্যের এবং পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করা হয়।
Tag :


























