১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ‎

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
  • Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View

‎

‎বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের সালতলা মোড়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা ।

‎এ সময় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সমি বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সুমন পাইক, সদর উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

‎অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের সাধনার মোড়, ফলপটির মোড়, রাহাতের মোড়, পুরাতন কোর্ট চত্বর, পুরাতন পুলিশ লাইন ও নূরমসজিদের মোড় এলাকাসহ বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিন নিয়ে মশক নিধন ঔষধ

‎স্প্রে করেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

‎

Tag :

Please Share This Post in Your Social Media

‎বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ‎

Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬