০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক অভিযানের নামে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ

মো:নওশাদ ভুঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : ০৩:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানের কথা বলে খাইরুল ইসলাম মান্নান নামের এক নির্দোষ তরুণকে আটক করে মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরসহ ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা নাছিমা আক্তার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর মা নাছিমা আক্তার জানান, গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন মাদকবিরোধী অভিযানের অজুহাতে তার ছেলে খাইরুল ইসলাম মান্নানকে আটক করেন। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মিথ্যা ডাকাতি মামলায় (মামলা নং- ০৪, জি আর ৫৫৩/২৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে নাছিমা আক্তার দাবি করেন, তার ছেলে এই ধরনের কোনো অপরাধ বা ডাকাতির ঘটনার সাথে দূরতম কোনোভাবেও জড়িত নয়। ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন সম্পূর্ণ অহেতুক, উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনিভাবে তার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।

ইতোমধ্যেই এই অন্যায়ের প্রতিকার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে নাছিমা আক্তার বলেন, “আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তা বেলাল হোসেনের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের সন্তান যেন এভাবে পুলিশের মিথ্যা মামলা ও হয়রানির শিকার না হয়।”

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারের পক্ষে নির্দোষ খাইরুল ইসলাম মান্নানের অবিলম্ব ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একই সাথে সত্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করতে কর্মরত সকল সাংবাদিক ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক অভিযানের নামে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ

Update Time : ০৩:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬