কৃষিবিদ শামসুজ্জামান রতন এর মৃত্যুতে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের শোক বার্তা
- Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ১৭৫ Time View

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দু:সময়ের একজন সাহসী, ত্যাগী, নিবেদিত প্রান নেতা ও বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ শামসুজ্জামান রতন আর আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় আজ মধ্যরাত ১২ টা ১৫ মিনিটে (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এ্যাব এবং কেআইবি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যেন তার জীবনের সমস্ত দোষ-ত্রুটি ক্ষমা করে নেক আমল গুলো কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান করেন।
তার মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। সত্য, ন্যায় নিষ্ঠা ও নীতিবান এই কর্মকর্তা আমাদের জাতীয় জীবনে চলার পথে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দু:সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠায় তার অপরিসীম ত্যাগ ও অবদান চির স্মরণীয় ও অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে। তার রুহের মাগফেরাত কামনা করছি ও সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।

























