সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ১ জন ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
- Update Time : ০৯:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৮৪ Time View

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫ (পনের) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন এবং ওয়ারেন্ট মূলে ০৬ জন আসামীসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকদব্র্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৫/২০২৬ তারিখ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা হইতে আসামী-১। শাহীন (৫০), পিতা- মৃত কফুর উদ্দিন, মাতা- মৃত আকলিমা বেগম, সাং- শিমরাইল(নিরালা পাম্পের পিছনে), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ রবিন হোসেন, পিতা-মোঃ শরিফ হোসেন, মাতা-রহিমা @ রহিমা পাগলী, সাং-মিজমিজি (পাগলাবাড়ী, করিম মিয়ার বাড়ী (আসামীর নানার বাড়ী)) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জ, ৩। পাভেল, পিতা-আব্দুল মালেক, মাতা-মোসাঃ হাসনারা বেগম, সাং- মিজমিজি, দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জ, ৪। আলামিন, পিতা-আবুল মিয়া, সাং-গোদনাইল (ধনকুন্ডা চেয়াম্যান অফিসের দক্ষিন পার্শ্বে ক্যানেলপাড়) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জ, ৫। মোঃ মোরশেদ আলম @ মইশা (৪১), পিতা-মৃত নুরুল হক, স্থায়ী: গ্রাম- মিজমিজি (কান্দাপাড়া, মোঃ মোরশেদ আলম @ মইশার বাড়ী) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ, ৬। মোঃ জসিম (৪২), পিতা-মোঃ শাহজালাল, সাং-মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। আহসান উল্লাহ, পিতা-মৃত আব্দুল জলিল, সাং-পাইনাদী পূর্বপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ দের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




















